২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 01:24 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

রোববার সকালে উপজেলার আহাম্মদনগর এলাকায় এ দুর্ঘটনায় নিহত আব্দুস সালাম (৪৫) নয়াগাঁও দাখিল মাদ্রাসার শিক্ষক।

আহতদের ঝিনাইগাতী ও শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইগাতী থানার ওসি গোলাম মোর্শেদ তালুকদার জানান, সকাল ৯টায় শেরপুর থেকে ঝিনাইগাতী যাওয়ার পথে হিজবুল বাহার (বাস নং ঢাকা-জ ৩৯০৪) নামে একটি যাত্রীবাহী বাস আহম্মদনগর এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আব্দুস সালাম নিহত হন। আহত হয় বাসের আট যাত্রী।