ভিওআইপিকাণ্ড: ৩৭ বিদেশি রিমান্ডে
অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগে গ্রেপ্তার ৩৭ বিদেশিকে চারদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
উত্তরার একটি বাড়ি থেকে তাদের সঙ্গে গ্রেপ্তার পাঁচ বাংলাদেশিকেও জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার পুলিশ হেফাজতে পাঠিয়েছেন ঢাকার মহানগর হাকিম আনোয়ার সাদত।
৩৭ বিদেশিদের মধ্যে পাঁচজন চীনা, বাকি সবাই তাইওয়ানের। এদের মধ্যে সাতজন নারী রয়েছেন।
তারা হলেন- চীনা নাগরিক লিয়াও জিং রো (নারী), লিয়াং চেং মিং, ঝ্যাং লি, ঝ্যাং তাও ও ইয়াং বো।
তাইওয়ানের নাগরিকরা হলেন- চিয়াও ওয়েন ইং (নারী), সেংসি ইয়ন (নারী), সেংসি জ্যু, সাংসেও ট্যা, লি চাও চ্যাং, লিং সি চুয়ান, চ্যাং অ্যান্ড লিয়ান, হো ইউ টিং, লি ইয়েন টিং, লিং সিং সেন, সি স্যং ইয়েন, প্যান ইয়ে সিয়াং, চ্যাং ইয়াং জ্যু, লিং সিং বিং, লি খুয়াং জ্যু, লি সিয়া হো, ওয়াং টে ইয়াং, লিও টেওরে, চোং থিং হোং, তিংওয়ে হাং, থোং পো চেং, ছাই হোং লোয়ে, লুই চুই খায়েং, চুই চাও থিং (নারী), লি জাই জিয়ান, চোও এ এং (নারী), লি ফে ইং (নারী), লেয়াও ওয়েং ইয়ান, লিয়ন জি সিং, ইয়াং সোং হাং (নারী), সেয়ে ফোং এয়ং ও সেং ইয়াং লিয়াং।
বাংলাদেশিরা হলেন- হাবিবুর রহমান, জাকির হোসেন, হেলাল হোসেন, হাবিবুর রহমান ও কামরুল হাসান।
গত ২৩ ডিসেম্বর রাতে র্যাবের একটি দল উত্তরার ১২ নম্বর সেক্টরের মাসকট প্লাজার পশ্চিম পাশের একটি বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ি থেকে এক কোটি টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ এই ৩৭ বিদেশিসহ ৪২ জনকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন হেফাজতের আবেদন জানিয়েছিলেন।
আবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অবৈধ ভিওআইপি ব্যবসা করে সরকারের বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতি করে আসছে। মামলার মূল রহস্য উদঘাটন ও ভিওআইপি ব্যবসার সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করতে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
