২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে শিশু অপহরণের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মুক্তিপণ চেয়ে সাত বছরের এক শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাসুম বিল্লাহ ও রাসেল সরকার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 10:58 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

ঘটনার একদিন পর বুধবার অপহৃত শিশু মো. সাকিবের বাবা শামসুল আলম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অপরহরণ মামলা করেছেন।

থানার ওসি আতিকুর রহমান মামলার এজাহারের বরাত দিয়ে জানান, মঙ্গলবার বিকালে কাঁচপুর পুরান বাজার থেকে শিশুটিকে অপহরণ করা হয়। অপহরণকারীর পরের দিন পরিবারের কাছে মোবাইলে ২০ লাখ টাকা মুক্তিপাণ চেয়ে সংযোগ কেটে দেয়।

তিনি আরো জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। পুলিশ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।