২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় জামায়াতের হরতালে বিক্ষোভ

স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তাদের প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে পাবনা জামায়াতের নেতাকর্মীরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 11:08 AM

Updated : 01 Sep 2026, 06:03 PM

সকাল সাড়ে ৭টার দিকে জেলার রাজাপুর, ক্যালিকো কটন মিল, দাশুড়িয়া, মধুপুর, মালিগাছাসহ বিভিন্ন স্থানে ঢাকা-পাবনা, পাবনা-রাজশাহী ও পাবনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় হরতালকারীরা।

পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালে যে কোন নাশকতা ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হয়েছে।

সকাল ১১টা পর্যন্ত কোথাও কোন অপ্রিতীকর ঘটনা ঘটেনি।

হরতালের কারণে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। তবে চলছে অভ্যন্তরীণ রুটের বিভিন্ন যান।

সরকার বিরোধী আন্দোলনে বিভিন্ন সময় ডাকা হরতালে নাশকতার মামলায় সোমবার দুপুরের দিকে জেলা শহর ও ঈশ্বরদী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় জেলা জামায়াতের সেক্রেটারি ও ১৮ দলীয় জোটের জেলা কমিটির সদস্য সচিব আবু তালেব মণ্ডল, জেলা শিবিরের সহ-সভাপতি আরিফুল ইসলাম এবং পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমকে।

এ ঘটনার পরপরই জেলায় পূর্ণদিবস হরতাল ডাকে জামায়াত।