২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বোমা হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আহত

খুলনার ফুলতলা উপজেলায় দুর্বৃত্তদের বোমা হামলায় এক সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহত হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 12:40 AM

Updated : 01 Sep 2026, 06:03 PM

আহত আজিজুল হক অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি স্থানীয় আওয়ামী লীগেরও নেতা।

সোমবার রাত সাড়ে ১০টায় ফুলতলা বাজারের অদূরে সিকিরহাট সড়কে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় তার ওপর এই হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফুলতলা থানার ওসি ইলিয়াছ ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাসীরা আজিজুলকে লক্ষ্য করে দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

আজিজুলকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবিস্ফোরিত একটি বোমা উদ্ধার করেছে।

দুর্বৃত্তদের ধরতে পুলিশ আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে বলে জানান ওসি ইলিয়াছ ফকির।