২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে সর্দারসহ ৫ ডাকাত গ্রেপ্তার

কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুড়ি গ্রামে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 07:51 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

ইটনা ও পার্শ্ববতী সুনামগঞ্জের শাল্লা থানার পুলিশ শনিবার রাতে যৌথ অভিযান পরিচালনা চালায়।

পুলিশ প্রথমে স্থানীয় গুচ্ছগ্রামের কাছে নদীতে নৌকায় ঘুমন্ত অবস্থায় হায়াত আলী (৩৬) ও তোফায়েলকে (১৮) গ্রেপ্তার করে।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী এলংজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছের বাড়ি থেকে ডাকাত সর্দার জিয়াউল হক(৩৫), সাজিদুল(২২) ও গোলাপ মিয়াকে(১৮) গ্রেপ্তার করে তারা।

ইটনা থানার ওসি আব্দুস সালাম মিয়া জানান,  গোলাপ মিয়ার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার জাহানপুর গ্রামে এবং অন্যদের বাড়ি শাল্লা উপজেলার কামারগাও গ্রামে।

এরা সবাই একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি।