২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

বরিশালে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরো অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 12:39 PM

Updated : 22 Aug 2022, 05:30 PM

রোববার সকাল পৌনে ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের ছয় মাইল ও গড়িয়ারপাড়ের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী বলে পুলিশ জানিয়েছে।

বরিশাল বিমান বন্দর থানার ওসি মো. শাহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের হাসপাতালে নেয়ার পর জাকির হোসেন (৬৫) নামের একজনের মৃত্যু হয়। তিনি পিরোজপুর জেলার স্বরূপকাঠী এলাকার বাসিন্দা।

আহতরা হলেন- মো. তারেক (৪০), মামুন মিয়া (৩০), মিজান (২৪), রানা (২২) ও গাড়ি চালক (৪০)। চালকের নাম জানাতে পারেননি ওসি।

তাদের মধ্যে তারেক, রানা ও গাড়ির চালককে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

দুর্ঘটার শিকার মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেছে।

বাসটি বরিশাল থেকে ভুরঘাটার দিকে আর মাইক্রোবাসটি ঢাকা থেকে স্বরূপকাঠীর ‍দিকে যাচ্ছিল বলেও পুলিশ জানায়।