২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঠগড়া থেকে খুনের মামলার আসামির পলায়ন

সিরাজগঞ্জে আদালতে জবানবন্দি দিতে যাওয়া হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 08:08 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

সোমবার বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাদিয়া সুলতানার আদালতে এ ঘটনা ঘটে।

পলাতক গোলাম হোসেন (২২) শহরের মিরপুর রেলওয়ে কলোনির আনছার আলীর ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক বদিউজ্জামান জানান, রোববার রাতে রেলওয়ে কলোনির মুদি দোকানদার মহির উদ্দিন খুন হন। ওই রাতেই গোলাম হোসেন ও তার সহযোগী উজ্জ্বলকে আটক করে থানায় রাখা হয়।

১৬৪ ধারায় জবানবন্দি নেয়ার জন্য ওই দুজনকে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে আদালতে হাজির করা হয়।

“এ সময় কাঠগড়ার সাথে হ্যান্ডকাপ লাগিয়ে দুজনকে আটকে রেখে দায়িত্বরত কনস্টেবলকে পাহারায় রেখে তিনি নথিপত্র আনতে যান। এরপর গোলাম হোসেন কৌশলে পালিয়ে যায়,” বলেন এসআই বদিউজ্জামান।

সদর থানার ওসি (তদন্ত) বাসুদেব সিনহা জানান, আসামি পালিয়ে যাওয়ার পর থেকে পুলিশের বেশ কয়েকটি টিম আদালতপাড়ার আশপাশের দিয়ারধানগড়া,  বাসটার্মিনাল ও রেলওয়ে কলোনিসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

সিরাজগঞ্জে কিশোরসহ দুইজন খুন