চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরীর হালিশহর থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে হালিশহর থানাধীন সরকারি শারিরীক শিক্ষা কলেজের সামনে থেকে ৭/৮ বছর বয়সী ওই মেয়েটির লাশ উদ্ধার করা হয়।
হালিশহর থানার উপ পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলেজের সীমানা দেয়ালের পাশ থেকে গলায় ফাঁস লাগানো লাশটি উদ্ধার করা হয়। মেয়েটির পরনে লাল জামা ছিল।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “তিন থেকে চারদিন আগে মেয়েটিকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।”
