পৌরসভা প্রকৌশলী পদে লিখিত পরীক্ষা স্থগিত
আগামী শনিবার ৭ ডিসেম্বর পৌরসভা সহকারী প্রকৌশলী (সিভিল) পদে নিয়োগে লিখিত পরীক্ষা স্থগিত করেছে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার দুপুর ২টায় শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এ পদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
লিখিত পরীক্ষার পরিবর্তিত তারিখ, স্থান ও সময়সূচী সংশ্লিস্টদের অবহিত করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
