বরিশালে ৭ জামায়াত কর্মী গ্রেপ্তার
বরিশালে জামায়াতে ইসলামীর ৭ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে জামায়াতের কর্মী মো. মনিরুজ্জামান মনির (৩০), মো. গোলাম সরোয়ার (৫০), মো. আব্দুল আহাদ (৩৩), মো. মোক্তার হাওলাদার (৪০), মো. হুমায়ন কবীর (২৮), রাসেল মিয়া (২৫) ও মো. শাহজাহান খলিফা (৩৫)।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, শুক্রবার ২৫ অক্টোবর নগরীতে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদেরকে আটক করা হয়।
গত ৩ জুলাই বরিশালে জামায়াতের ডাকা হরতালে ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি হিসেবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে ভোর রাতে গৌরনদী উপজেলা থেকে পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
