হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
চাঁদপুরের হাজীগঞ্জের মাদ্রাসাছাত্র মাইনউদ্দিন হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত।
রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শফিকুল করিম আসামির উপস্থিতিতে এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত।
দ-প্রাপ্ত অলিউল্যা (২৫) হাজীগঞ্জ উপজেলার গয়েশ্বর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী হাবিবুর রহমান জানান, প্রেমঘটিত কারণে ২০১১ সালের ২৭ মে গয়েশ্বর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মাইন উদ্দিনকে (১৮) ছুরিকাঘাত করে হত্যা করে অলিউল্যাহ।
এ ঘটনায় হুমায়ুন কবির বাদী হয়ে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
