২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ট্রলার ডাকাতি, ‘২২’ জেলে অপহরণ

তালতলীর দক্ষিণ বঙ্গোপসাগরে ১৫টি ট্রলারে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 04:43 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বুধবার রাতের এ ডাকাতিকালে মুক্তিপণের দাবিতে জলদস্যুরা তিন ট্রলারসহ ২২ জন জেলেকে অপহরণ করে এবং তাদের মারধরে প্রায় ২০ জন জেলে আহত হয় বলে দাবি করেছে জেলেরা। 

তালতলী থেকে প্রায় ৩০-৩৫ কিলোমিটার দক্ষিণে লালদিয়ার চর ও পক্ষিদিয়ার চর এলাকায় সুন্দরবনের জলদস্যুরা এ ঘটনার শুনেছেন বলে জানান তালতলী কোস্ট গার্ডের সকিনা কন্টিনজেন্ট কমান্ডার শহিদুল ইসলাম।

তিনি বলেন,  “বুধবার রাতে আমাদের টহল দল সাগরে ছিল না।”

সাগরে ডাকাতি ও জেলে অপহরণের কথা তারা শুনলেও কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি।

ডাকাতির কবল থেকে ফিরে আসা জেলে কালাম মাঝি জানান, এফবি গাজী, এফবি মায়ের দোয়া ও এফবি সাইফুল নামের ট্রলার ডাকাতির শিকার হয়েছে।

এ ঘটনায় আহত তালতলী উপজেলার জয়ালভাঙ্গা, মেনীপাড়া, লাউপাড়া ও তেতুলবাড়ীয়া গ্রামের জেলেদের মধ্যে ফোরকান (৩৫), সাইফুল ইসলাম (২০), কবির হোসেন (৩০), সাহেব আলী মাঝি (৪০), ইয়াকুব আলী (৩২), জাহাঙ্গীর হোসেন (৩৫), জামাল হেসেন (২৮), আবুল কালাম (৩৮), আঃ রাজ্জাক (৪৩), জাকির হোসেন (৩৫), নাসির উদ্দিন (৩৩) ও দুলাল মিয়ার (২৯) নাম জানাতে পেরেছে তিনি।

কালাম বলেন, “বুধবার রাত দেড়টার দিকে পক্ষিদিয়া ও লাল দিয়ার চর এলাকায় মাছ ধরারত অবস্থায় সুন্দরবনের জলদস্যুরা ১৫ ট্রলারে হামলা চালিয়ে জেলেদের ট্রলারে থাকা মাছ, জাল, ট্রলারের যন্ত্রাংশ ও খাদ্যদ্রব্যসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দস্যুরা।”

এ ছাড়া মুক্তিপণের দাবিতে মহিবুল গাজীর নামহীন ট্রলারের মাঝি ইউসুফ (৩৫), দেলোয়ার গাজীর ট্রলারের জেলে সুমন (৩০),  ট্রলার মালিক রুহুল আমিন (২৫), এসহাক হাওলাদারের ট্রলারের জেলে জাহাঙ্গীর হোসেন (৩৫), নান্টু হাওলাদারের ট্রলারের জেলে মোতালেব (২৮) ও বাদল গাজীর ট্রলারের জেলে সাইফুল ইসলামকে (২৯) জলদস্যুরা অপহরণ করেছে বলে দাবি করেন তিনি।

এদের সবার বাড়ী তালতলী উপজেলার বিভিন্ন গ্রামে।

তবে অপহৃত অন্যদের নাম ফিরে আসা জেলেরা জানোতে পারেননি।