হিজলায় সোমবার হরতাল ছাত্রদলের
বরিশালের হিজলা উপজেলায় সোমবার অর্ধদিবস হরতাল ডেকেছে ছাত্রদল।
পূর্ব নির্ধারিত কর্মীসভা করতে না দেয়া এবং নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এ হরতাল ডাকা হয় বলে জানান উপজেলা ছাত্রদল সভাপতি দেওয়ান মনির হোসেন।
তিনি জানান, রোববার উপজেলার ক্ষুন্না বাজার সংলগ্ন ইভডো সোসাইটি মাঠে কর্মীসভার আয়োজন করে ছাত্রদল।
কিন্তু পূর্ব ঘোষণা ছাড়া একইস্থানে একই সময় পাল্টা সমাবেশ ডাকে ছাত্রলীগ। এছাড়া শনিবার রাতে ছাত্রদল কর্মীদের উপর হামলাও চালায় ছাত্রলীগ।
এর জের ধরে রোববার পুরো উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন, বলেন তিনি।
