২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাকচাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 05:00 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

শনিবার রাত সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনার পুরাতন ফেরিঘাটে ট্রকচাপায় আহত হন কনস্টেবল মো. শহীদ। গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, মেঘনা শিল্পনগরী এলাকার মেঘনা পুরাতন ফেরিঘাটে দায়িত্ব পালনের সময় দ্রুতগামী একটি ট্রাক শহীদকে চাপা দিয়ে উল্টে যায়।

শহীদকে প্রথমে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। 

নিহত শহীদের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়।