২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস চালককে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় ‘চোর সন্দেহে’ এক মাইক্রোবাস চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 02:56 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বুধবার ভোরে ধোপাবাড়ির মোড়ে এ ঘটনায় নিহত বিল্লাল মিয়া (২৭) কাজীপাড়া মহল্লার কুদ্দুছ মিয়ার ছেলে।

তবে, বিল্লালের স্বজনদের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বিল্লালের পরিচিত মাইক্রোচালক মো. আসাদ মিয়া বলেন, ড্রাইভার বিল্লাল ধোপাবাড়ির মোড়ের মোখলেছ মিয়ার বাড়িতে মাইক্রোবাস ভাড়ার বকেয়া টাকার আনতে যান। এ সময় বাড়ির লোকজন বিল্লালকে ‘চোর সন্দেহ করে’ পিটুনি দেয়।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, পুলিশ তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা হবে।

বিল্লালের মা মিনারা বেগমের অভিযোগ, মাইক্রোবাসের ভাড়া চাওয়ায় তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে ঘটনা ভিন্নখাতে নেয়ার জন্য চুরির নাটক সাজানো হয়েছে।

এদিকে এ ঘটনার পর শহরের টিএরোড ও সদর মডেল থানার সামনে বিক্ষোভ করেছে এলাকার লোকজন।