২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় যুবকের গলাকাটা লাশ

রাজধানীর কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 08:34 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

তার নাম মো. মান্নান (২৫)।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান কামরাঙ্গীরচর থানার ওসি সিরাজুল ইসলাম। তিনি বলেন, বুড়িগঙ্গা নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ উদ্ধার করে।

লাশের গলা শরীর থেকে আলাদা না থাকলেও কোন ধারালো অস্ত্র দিয়ে কাটা ছিল বলে জানান ওসি।

মান্নানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মোখসেদপুর। তবে তিনি কামরাঙ্গীরচর থাকতেন।