ময়মনসিংহে সংঘর্ষে পিতা-পুত্র খুন
ময়মনসিংহের ত্রিশালে জমি নিয়ে সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ভাবপুর গ্রামে এ সংঘর্ষে নিহত হন ওই গ্রামের আবুল কালাম (৫৬) ও তার ছেলে আবুল কাসেম (৩০)।
এ ঘটনায় আরো অন্তত পাঁচজন আহত হয়েছে। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বিরোধপূর্ণ জমিতে আবুল কাসেম হাল চাষ করতে গেলে প্রতিপক্ষ একই গ্রামের সুর্যত আলী তাকে বাধা দেয়। এ নিয়ে দুইপক্ষ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এ সময় প্রতিপক্ষের হামলায় আবুল কালাম ও তার ছেলে আবুল কাসেম ঘটনাস্থলেই নিহত হন।
