২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বখাটেরা দাহ্য পদার্থ দিয়ে স্কুলছাত্রীকে ঝলসে দিল

পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বখাটেরা ঝলসে দিয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 08:08 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

বৃহস্পতিবার দুপর দেড়টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

স্কুলছাত্রীর বাবা সাংবাদিকদের জানান, শহরের উত্তর শিকারপুর এলাকার কাউস্যা সুমন ও অহিদ সিকদারসহ আরও কয়েকজন বখাটে যুবক পূর্ব পরিকল্পিতভাবে দাহ্য পদার্থ ছুঁড়ে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের চিকিৎসক সাকিল সরোয়ার জানান, ওই স্কুলছাত্রীকে দাহ্য জাতীয় রাসায়নিক পদার্থ করোসিভ ছুঁড়ে মারা হয়েছে। এটি এসিডের মতোই, শরীর পুড়ে যায় এবং ক্ষত সৃষ্টি হয়।