২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের কোদালের কোপে বাবার মৃত্যু

রংপুরের পীরগাছা উপজেলায় বাবাকে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 03:06 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

মঙ্গলবার বেলা ১১টায় ছাওলা ইউনিয়নের আদম গ্রামে এ ঘটনায় নিহত হন সাখাওয়াত হোসেন (৫২)।

দ্বিতীয় বিয়ে করায় সাখাওয়াতকে ছেলে আশরাফুল ইসলাম (২২) কুপিয়ে হত্যা করে বলে স্থানীয়রা জানান।

পীরগাছা থানার ওসি মকবুল হোসেন বলেন, এলাকাবাসী আশরাফুলকে আটক করে পুলিশে দেয়। এ ব্যাপারে নিহতের বড় ভাই আব্দুস সালাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম স্ত্রী ও সন্তান রেখে কয়েকমাস আগে দ্বিতীয় বিয়ে করেন সাখাওয়াত। এ নিয়ে পরিবারে কলহ চলছিল।

সকালে সাখাওয়াত দ্বিতীয় স্ত্রীকে বাড়ি নিয়ে আসার কথা বললে ছেলে আশরাফুলের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আশরাফুল কোদাল দিয়ে বাবার মাথায় কোপ মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।