বামনা থানার ওসি প্রত্যাহার
দায়িত্বে অবহেলার অভিযোগে বামনা থানার ওসিকে প্রত্যাহার করে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
সোমবার দুপুরে বরগুনার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ ছিল।
থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সাত্তারকে ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব দেয়া হয়েছে।
বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা অভিযোগ করেন, ওসির বিরুদ্ধে তিনি দায়িত্বে অবহেলার অভিযোগ দিয়েছিলেন।
