২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বাসচাপায় শিশুর মৃত্যু 

পাবনা-নগড়বাড়ি মহাসড়কে বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 05:12 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

সোমবার দুপুরে পাবনা সদরের বাঙ্গাবাড়িয়াতে এ দুর্ঘটনায় নিহত আছিয়া খাতুন রুপা (৮) স্থানীয় আসাদুল্লাহর মেয়ে এবং পশ্চিম বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ছিল।

পাবনা সদর থানার এসআই মাহফুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাবনা থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস দ্রুতবেগে যাচ্ছিল। এ সময় রাস্তা পার হওয়ার জন্য মেয়েটি দৌড় দিলে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।