২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতি

ঈদ সামনে রেখে মহাসড়কে যানবাহনের ভিড়ের মধ্যেই কুমিল্লার বিভিন্ন স্থানে চারটি দুর্ঘটনা ঘটেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 01:32 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

এসব ঘটনায় কেউ নিহত না হলেও কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে দাউদকান্দি পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে সৃষ্টি হয়ছে যানজট।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, শনিবার রাতে কুমিল্লার সোয়াগাজী, আমড়াতলী, বারপাড়া ও জিংলাতলীতে এসব দুর্ঘটনা ঘটে।

জিংলাতলী এলাকায় ঢাকাগামী একটি কভার্ড ভ্যানের সঙ্গে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দীর্ঘসময় সেখানে যান চলাচল বন্ধ থাকে। পরে রেকার এনে মাইক্রোবাস ও কভার্ড ভ্যান দুটি সরানো হয় বলে পুলিশ কর্মকর্তারা জানান। 

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বাকি তিনটি দুর্ঘটনার কারণেও বেশ কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। ফলে দীর্ঘ মহাসড়কের বিভিন্ন স্থানে জট তৈরি হয়। 

এদিকে মহাসড়কের ধীরগতির কারণে রোজার মধ্যে দীর্ঘ সময় গাড়িতে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

মহাসড়কে কোথাও কোথাও থেমে থেমে এবং কোথাও নিরবিচ্ছিন্নভাবে যান চলাচল করছে।

ওসি মশিউর রহমান বলেন, তারা যান চলাচল যথাসম্ভব নির্বিঘ্ন করার চেষ্টা করছেন।