২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পাঁচলাইশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 05:21 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

নিহত মো. মোতালেব (২৮) চাঁদপুরের কচুয়া থানার শ্রীরামপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে।

শনিবার দুপুরে মুরাদপুরের সোনাগাজী এলুমিনিয়াম ফ্যাক্টরিতে কাজ করার সময় তিনি তড়িতাহত হন বলে জানিয়েছেন ট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার।

গুরুতর আহতাবস্থায় মোতালেবকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।