পাল্টাপাল্টি ইফতার মাহফিলে বরুড়ায় ১৪৪ ধারা জারি
কুমিল্লার বরুড়া উপজেলায় একই স্থানে বিএনপি ও ছাত্রলীগ ইফতার মাহফিল আয়োজন করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
শনিবার বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার বিলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ছানিয়া আক্তার জানান, বিলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একই সময় বিএনপি ও ছাত্রলীগ ইফতার মাহফিল আয়োজন করায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
