চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তিনি স্থানীয় আওয়ামী লীগের একটি ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক বলে প্রাথমিকভাবে জানিয়েছেন জীবননগর থানার ওসি আব্দুর রকিব খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকাল ১০টার দিকে একটি ভ্যানগাড়িতে চড়ে জীবননগর থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় জীবননগর-গুরদা সড়কের বাড়ভাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান রকিবুল।
ঘটনাস্থল থেকেই নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে জানান এই পুলিশ কর্মকর্তা।
এঘটনায় স্বজনরা কোনো মামলা করবে না বলেও জানান তিনি।
