২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাংচুরে ঢাকা-মাওয়া সড়কে চলাচলে বিঘ্ন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া সড়কে একটি দুর্ঘটনার পর স্থানীয় জনতা যানবাহন ভাংচুর করেছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 09:59 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

সোমবার রাত ৯টার দিকে উপজেলার সমসপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে জনতা রাজপথে নেমে এলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়কে নেমে এসে ভাংচুর শুরু করে।

এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর হ্যালো শিশু সাংবাদিক সুমন বিশ্বাস জানান, সে তখন ওই সড়ক দিয়ে একটি মাইক্রোবাসে করে ঢাকা থেকে ফেরার ভাংচুরে ক্ষতিগ্রস্ত একটি গাড়ি দেখেছে।

পরে তাদেরকে বহনকারী মাইক্রোবাসটি বিকল্প পথ দিয়ে মাওয়া ফেরিঘাটে যায় বলে জানান সুমন।