২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত ২

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় শান্তিচুক্তির পক্ষে-বিপক্ষের দুটি সংগঠনের মধ্যে গোলাগুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 01:46 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

মঙ্গলবার দুপুরে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা লম্বাটিলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-সন্তু) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এর মধ্যে এ গোলাগুলি হয়।

লক্ষ্মীছড়ি সেনা জোনের কর্মকর্তা ক্যাপ্টেন কাওসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন।”

তবে, নিহতদের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে দিকে রওনা হয়েছে বলেও জানান ক্যাপ্টেন কাওসার।

স্থানীয়দের বরাত  দিয়ে লক্ষ্মীছড়ি সেনা জোনের কর্মকর্তা ক্যাপ্টেন আরাফাত বলেন, দুপুর ১টা ৪০ মিনিট থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ গোলাগুলি হয়। ইউপিডিএফ ও জেএসএস প্রায় ৫০/৬০ রাউন্ড গুলি ছোড়ে।

গোলাগুলির খবর শুনলেও ঘটনাস্থল দুর্গম হওয়ায় সেখানে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন লক্ষ্মীছড়ি থানার ওসি মো. কামরুল হাসান।