২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী শহরে একটি বাসা থেকে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 10:52 AM

Updated : 25 Apr 2022, 06:54 PM

বুধবার দুপুরে নগরীর ভদ্রা পদ্মা আবাসিক এলাকায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ইফতেখার আলম চৌধুরীর (৩৮) বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। সেইসঙ্গে আটক করা হয় তাকে।

নিহত মনোয়ারা খাতুন (১৩) ভোলার চরফ্যাশন উপজেলার চরমোল্লা গ্রামের রমিজ কেরানীর মেয়ে।

মনোয়ারা ওই বাসার গৃহকর্মী ছিল বলেও জানিয়েছে পুলিশ।

বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইফতেখারের স্ত্রী এক সপ্তাহ আগে বাবার বাড়ি গেছেন। রাতে বাসায় ছিলেন মনোয়ারা ও ইফতেখার ।

লাশটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য ইফতেখারকে আটক করে থানায় নেয়া হয়েছে বলেও তিনি জানান।

ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।