২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল কারাগার থেকে ২৪ কয়েদির মুক্তি

কারা আইনের বিশেষ রেয়াতে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে ২৪ কয়েদি মুক্তি পেয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 03:33 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার পার্থ গোপাল বণিক।

তিনি জানান, মুক্তিপ্রাপ্তদের সবাই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। এদের মধ্যে ২০ জন হত্যা এবং ৪ জন নারী নির্যাতনের দায়ে অভিযুক্ত। ইতোমধ্যে তারা ১৯ থেকে ২১ বছর পর্যন্ত সাজা ভোগ করেছেন।

পার্থ গোপাল বণিক বলেন, কারা আইনের ৫৬৯ ধারা অনুযায়ী বন্দি থাকাকালীন সময়ে কয়েদিদের আচার-আচরণ, স্বভাব-চরিত্র ও সততা বিবেচনা করে তাদের বিশেষ রেয়াত দেয়া হয়।

ওই রেয়াতের আওতায় ২৪ কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে বলে জানান জ্যেষ্ঠ জেল সুপার।