২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের অনার্স পরীক্ষার আরো আরো চার বিষয়ের ফল প্রকাশ করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 01:30 PM

Updated : 23 Aug 2022, 10:58 AM

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় রসায়ন, উদ্ভিদবিদ্যা, ইতিহাস ও রাষ্টবিজ্ঞান বিভাগের ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info, www.nuadmission.info) প্রকাশ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ৯ জুন একই বর্ষের ২২টি বিষয়ের ফলাফল প্রকাশ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান বলেন, ২৮টি অনার্স বিষয়ে সারাদেশে মোট ১৮৪টি কলেজের ১ লাখ ৩ হাজার ৬১৮ জন পরীক্ষার্থী ১২৮টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ৫ মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়েছে জানিয়ে বদরুজ্জামান বলেন, এর আগে এত কম সময়ে ফলাফল প্রকাশ সম্ভব হয়নি।