২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিচু খেয়ে হাসপাতালে 

ফরিদপুর সদরে লিচু খেয়ে এক পরিবারের শিশুসহ পাঁচজন অসুস্থ হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 12:12 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

শনিবার সকাল থেকে বমি শুরু হয়ে তাদের ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে বাজার থেকে কেনা লিচু খায় তারা।

অসুস্থরা হলেন সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর গ্রামের প্রয়াত জহিরউদ্দিন বাবরের স্ত্রী বিলকিস বেগম (৩২), মেয়ে নীলা (১৬), শীলা (১০), ছেলে ফাহাদ (৩) এবং বিলকিসের মা আমেনা বেগম (৬০)।

বিলকিস বেগম সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে বাজার থেকে কেনা লিচু খাওয়ার পর তারা সবাই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। শনিবার সকাল থেকে শুরু হয় বমি।

লিচু খেয়ে তারা বিষক্রিয়ায় আক্রান্ত হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ জানান, ওই লিচুতে ক্যালশিয়াম কার্বাইড অথবা ফরমালিন জাতীয় কোনো রাসায়নিক পদার্থ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এখন তারা আশঙ্কামুক্ত বলে জানান এই চিকিৎসক।