কারামুক্ত হলেন রিজভী
হাই কোর্ট থেকে জামিনে মুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিমান্ড-জামিন নাকচ, রিজভী কারাগারে
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে তার জামিনের কাগজ-পত্র কারাগারে আসে। যাচাই-বাছাইসহ আনুষঙ্গিক কাজ সেরে বিকেল সাড়ে ৩টা ২০ মিনিটে তাকে মুক্তি দেয়া হয়েছে।
মুক্তির পর কারাফটকের বাইরে দলীয় নেতা-কর্মীরা রিজভীকে ফুল দিয়ে স্বাগত জানায়।
বিএনপি কার্যালয় থেকে বিস্ফোরক উদ্ধারের মামলায় সোমবার হাই কোর্ট থেকে জামিন পান রিজভী।
১১ মার্চ নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানকালে রুহুল কবির রিজভী দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গ্রেপ্তার হন।
পরে ১৪ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।
শুক্রবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন থেকে মুক্তি লাভ করেন। আগের দিন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও সালাহউদ্দিন আহমেদ।
