গোপালগঞ্জে ঝড়ে গাছচাপায় একজন নিহত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঝড়ের সময় গাছচাপা পড়ে একজন নিহত ও দশ জন আহত হয়েছেন।
সোমবার বিকাল চারটায় উপজেলার আমতলী ইউনিয়নের ছোট দক্ষিণপাড়, বড় দক্ষিণপাড় এবং সোনাটিয়া গ্রামে কয়েক মিনিট স্থায়ী এ ঝড় হয়।
নিহত রেবেকা বেগম (৩৫) ছোট দক্ষিণপাড় গ্রামের জলিল হাওলাদারের মেয়ে।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
টর্নেডোতে গ্রাম তিনটির শতাধিক কাঁচা ঘরবাড়ি, গাছপালা বিধস্ত হয়েছে এবং ফসলেরও ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ মিকাইল।
বজ্রপাতে নিহত ১
একই উপজেলায় সোমবার বিকালে বজ্রপাতে বিপুল গাইন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত বিপুল গাইন হাজরাবাড়ী গ্রামের দেবেন্দ্র নাথ গাইনের ছেলে। বজ্রপাতের সময় তিনি ঘরেই ছিলেন।
