২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩ মানব পাচারকারী আটক

চট্টগ্রামের মোগলটুলি এলাকা থেকে ১৪টি পাসপোর্টসহ তিন মানব পাচারকারীকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2013, 02:41 PM

Updated : 23 Aug 2022, 10:47 AM

শনিবার সকালে মোগলটুলি এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। তাদের কছে থেকে নগদ দুই লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

তারা হলেন- আবুল খায়ের (৩২), কামরুল ইসলাম (২৩) এবং নুরুল ইসলাম (২৯)।

র‌্যাব-৭ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোগলটুলির মোল্লা হোটেলের একটি কক্ষ থেকে ওই মানব পাচারকারীদের গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, তাদের কাছ থেকে ১৪ টি বাংলাদেশি পাসপোর্ট, দুই লাখ ৪৫ হাজার টাকা এবং মাসুম বিল্লাহ (২৭), শাহপরাণ (২০) নামে ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

দুই দিন আগে মোটা অংকের বিনিময়ে ওই দুই জনকে দুবাইয়ে পাঠানোর কথা বলে তাদের ওই হোটেলে এনে রাখা হয় বলেও র‌্যাব কর্মকর্তারা জানান।