২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে দমকা হাওয়া, গুড়িগুড়ি বৃষ্টি

ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে ঝালকাঠীতে বুধবার সকাল থেকেই দমকা হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 10:12 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

বৈরী আবহাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে সুগন্ধা ও বিষখালী নদী পাড়ের বহু পবিরার।

গ্রামবাসীদের বিভিন্ন শুকনো খাবার ও পলিথিন নিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে।

দমকা হাওয়া শুরু হতেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়।

ঝালকাঠী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইতোমধ্যেই জেলার চারটি উপজেলায় প্রস্তুতি সভা করে দুর্যোগ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।

পৌরসভার পক্ষ থেকে মাইকে ঘোষণা দিয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে। এছাড়া খোলা হয়েছে পৌর নিয়ন্ত্রণকক্ষ।