২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ ঘরে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

নাটোর সদরে তালা দেয়া ঘরে দগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 05:41 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

মঙ্গলবার ভোরে বড় হরিশপুর ইউনিয়নের কামারদিয়াড় গ্রামে এ দুর্ঘটনায় মৃত বালা সেন (৮৫) স্থানীয় শুধাংশু সেনের স্ত্রী।   

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃদ্ধার স্বজন শুকুর সেন বলেন, তার বড় ভাইয়ের স্ত্রী বালা সেন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মানসিক সমস্যা থাকায় তার ঘরে রাতে বাইরে থেকে তালা দেয়া থাকত।

আগুন লাগার পর অন্যরা বের হয়ে এলেও তার ঘরের তালা না খোলায় তিনি আগুণে পুড়ে মারা যান।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।