সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মী আটক
হরতালে নাশকতার আশঙ্কায় সাতক্ষীরা পুলিশ চার জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে।
শনিবার রাতে ও রোববার সকালে সদর ও আশাশুনি উপজেলা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার জামায়াতের আমির রুহুল আমিন ও উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলমগীর হোসেন, সদর উপজেলার আলিপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে আশরাফুল ইসলাম (১৯), শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার রুহুল কুদ্দুসের ছেলে শহিদুজ্জামান (২০)|
সাতক্ষীরা সদর থানার ওসি আমানউল্লাহ আমান ও আশাশুনি থানার ওসি মামুনুর রশিদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে জামায়াতের ডাকা রোববারের হরতালের সকালে হরতাল সমর্থকরা সাতক্ষীরা-আশাশুনি সড়কের রমাচন্দ্র এলাকা, সাতক্ষীরা-খুলনা সড়কের বিনেরপোতা, সাতক্ষীরা-যশোর সড়কের কদমতলা ও সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাঁকাল এলাকায় পিকেটিং ও মিছিল করে।
পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এছাড়া শহরের জীবনযাত্রা স্বাভাবিক ছিল। দোকানপাট খোলা ছিল। শহরের যানবাহন চলেছে।
