২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার শহর জামায়াত আমির গ্রেপ্তার

নাশকতায় জড়িত অভিযোগে কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর আমিরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 10:12 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

রোববার সকালে শহরে পৃথক অভিযানে আটকরা হলেন শহর জামায়াতের আমীর আবু তাহের (৩৬) এবং কর্মী ছৈয়দ আলম (৩৫)।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনজুর আলম বলেন, গত ১৫ ফেব্রুয়ারি শহরে জামায়াত-শিবিরের তাণ্ডবে তিন জন নিহত হন।

এ ঘটনায় দায়ের করা মামলাসহ বেশ কয়েকটি নাশকতার ঘটনায় জড়িত রয়েছেন আবু তাহের।

সদর থানার ওসি জসীম উদ্দিন বলেন, আলমকেও ওইদিনের তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার করা হয়।