২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

যশোরের চৌগাছা উপজেলা থেকে খুনের দায়ে সাজাপ্রাপ্ত এক ব্যক্তি ও তার সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 08:49 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

শনিবার রাত ১টার দিকে পুথিপাড়ায় গরু বোঝাই একটি ট্রাক ছিনতাই করার সময় মোমিন ও সহিদুলকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

তাদের কাছ থেকে একটি নাইনএমএম পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৩টি চাকু উদ্ধার করা হয়।

চৌগাছা থানার ওসি আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকটি থামিয়ে ছিনতাই করার সময় টহল পুলিশ সেখানে উপস্থিত হলে মোমিন তার দুই সহযোগীকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় একজন পালিয়ে যায়।

মোমিনের বিরুদ্ধে হত্যাসহ সন্ত্রাস, বোমা ও চাঁদাবাজির বিভিন্ন মামলা রয়েছে বলেও জানান ওসি।

ওসি আরো জানান, বিএনপি চৌগাছা উপজেলা সহসভাপতি মকবুল হোসেন হত্যা মামলায় সম্প্রতি ৩২ বছরের কারাদণ্ড হয় মোমিনের। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে দেড় মাস আগে কারাগার থেকে বের হন তিনি।

এছাড়া তার বিরুদ্ধে আওয়ামী লীগ উপজেলা সাংগঠনিক সম্পাদক এনামুল হক টুটুল ও বেড় গোবিন্দপুর বাওড়ের কর্মচারী শহিদুল হত্যা মামলাও রয়েছে।