২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ১

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়।  

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 06:54 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বিশ্বরোড মোড়ে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়।

আটক রানা হোসেন (২০) ওই কাভার্ডভ্যান চালকের সহকারী। তিনি যশোরের নাভারণের বাসিন্দা।

বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হবে বলে জানান ভাঙ্গা থানার ওসি দাদন ফকির। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেনাপোল থেকে ব্রাক্ষণবাড়িয়া যাচ্ছিল কাভার্ডভ্যানটি। রাত পৌনে ১টার দিকে বিশ্বরোড মোড়ে তাতে তল্লাশি চালিয়ে ফেনসিডিলগুলো পাওয়া যায়। 

এসময় চালক আব্দুর রহমান পালিয়ে গেলেও সহকারীকে আটক করা হয়।

এ ঘটনায় তিনি (ওসি) বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।