নাটোরে পুলিশ পরিচয়ে গৃহবধূকে ধর্ষণ
নাটোরের সিংড়া উপজেলায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ধুলাউড়ি শোরকোল গ্রামে মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিংড়া থানার ওসি জি এম ফয়জুর রহমান।
ওই নারীর স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, ঘটনার সময় এ গৃহবধূ বাড়িতে একা ছিলেন।
ভোরে ১০/১২ জন লোক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ঘরে ঢুকে তার হাত-পা বেঁধে বাড়ির পাশের বারনই নদীর তীরে নিয়ে ধর্ষণ করে।
এ সময় গৃহবধূর দুই শিশুর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে সদর হাসপাতালে ভর্তি করে।
