মাদারীপুরে গৃহবধূ হত্যার অভিযোগ
মাদারীপুর সদর উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাতে গৃহবধূ রুনা বেগম মাদারীপুর সদর হাসপাতালে মারা যান।
রুনা উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামের সোহেল খন্দকারের স্ত্রী। ঘটনার পর থেকেই সোহেল পলাতক আছেন।
মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান নিহতের পরিবারের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, পারিবারিক কহলের জেল ধরে রুনা বেগমকে তার স্বামী সোহেল রাত দেড়টার দিকে পিটিয়ে আহত করে। পরে সোহেল স্ত্রীকে হাসপাতালে রেখে পালিয়ে যান।
“সকালে রুনা মারা যান। রুনার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”
এ ঘটনায় রুনার ভাই শাহিন মুন্সী মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি।
