২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামালপুর স্থলবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট

কর্মকর্তার ‘হয়রানির’ প্রতিবাদে জামালপুরের কামালপুর স্থলবন্দরে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 04:35 PM

Updated : 25 Apr 2022, 06:39 PM

কামালপুর আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী সমিতি এ ধর্মঘটের ডাক দিয়েছে।

সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মোকাদেছ রিপন অভিযোগ করেন, জামালপুর সার্কেলের কাষ্টমস কর্মকর্তা তপন চন্দ্র দে স্থলবন্দরে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেয়াসহ ব্যবসায়ীদের নানানভাবে হয়রানি করে আসছেন।

‘দুর্নীতিপরায়ন’ এই কর্মকর্তার অপসারণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চরবে বলে তিনি জানান।

অবশ্য ব্যবসায়ীদের এ অভিযোগ সঠিক নয় দাবি করে তপন চন্দ্র দে বলেন, ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ধর্মঘট চলছে।

ধর্মঘটের কারণে স্থলবন্দর অচল হয়ে পড়েছে। বেকার হয়ে পড়েছে প্রায় ৩ হাজার শ্রমিক।

কামালপুর স্থলবন্দর দিয়ে কয়লা, পাথর, কাজুবাদাম, মার্বেল পাথর, মসলা, পেঁয়াজ, রসুন, সুপারি, আদা, কাঠসহ বিভিন্ন প্রকার ফলমূল, বাঁশ ইত্যাদি আমদানি হয়।

বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় গার্মেন্টসের ঝুট, তুলা, জুস, প্লাস্টিক পণ্য, সিমেন্ট, শুটকি মাছ, মেলামাইনের জিনিসপত্র ও কসমেটিক্স পণ্য।