২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রাজবাড়ীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 11:48 AM

Updated : 25 Apr 2022, 06:39 PM

শুক্রবার সকালে সদর উপজেলার দৌলতদিয়া-খুলনা সড়কের খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো ২০ যাত্রী আহত হন।

নিহতরা হচ্ছেন- বাসচালক খলিলুর রহমান ও এম এম পরিবহনের সুপারভাইজার মোহন আলী।

খলিলুর সদর উপজেলার শ্রীপুর গ্রামের এবং মোহন আলী মাগুড়ার শ্রীপুর উপজেলার আমতলী গ্রামের বাসিন্দা।

রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব জানান, সকাল ১১টার দিকে ঢাকাগামী এমএম পরিবহনের একটি বাসের সঙ্গে কুষ্টিয়াগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোহন আলী ঘটনাস্থলেই ও খলিলুর হাসপাতালে নেয়ার পথে মারা যান।

আহত মাসুদ আলী, রিপন শেখ, সেন্টু, পপি অধিকারী ও সুধীর অধিকারীসহ কয়েকজনকে রাজবাড়ী সদর হাসপাতাল, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।