ভাইয়ের জানাজায় রাষ্ট্রপতি
কিশোরগঞ্জে ছোট ভাই আব্দুর রাজ্জাকের জানাজায় অংশ নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বৃহস্পতিবার বিকাল ৪টায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদরের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জানাজায় রাষ্ট্রপতির পরিবারের সদস্য-আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
কামালপুর জামে মসজিদের খতিব মাওলানা আবু তাহের সিদ্দিকী নামাজ পরিচালনা করেন।
পরে পরিবারিক কবরস্থানে আব্দুর রাজ্জাককে দাফন করা হয়।
দুপুর ৩টায় হেলিকপ্টারযোগে রাষ্ট্রপতি মিঠামইনে পৌঁছেন। সেখানে পৌঁছে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
গত ২৩ এপ্রিল সকালে সকালে মারা যান আব্দুর রাজ্জাক (৬৮)। একদিন পরেই রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন আবদুল হামিদ।
