ব্রাহ্মণবাড়িয়ায় চট্টলার বগি লাইনচ্যুত
বিরোধী দলের হরতালের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় চট্টলা এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর চট্টগ্রাম ও সিলেটের রেল চলাচল বিঘ্নিত হচ্ছে।
ফাইল ছবি
“পাঘাচং ও ভাতশালার মধ্যেবর্তী স্থানে পৌঁছালে ট্রেনটির পেছনের দিকের পাঁচটি বগি লাইনচ্যুৎ হয়। বগিগুলো মাটিতে না পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি।”
তবে দ্বৈত লাইন থাকায় ঢাকাগামী ট্রেন চালানো যাবে বলে জানিয়েছেন তিনি।
মাইনুল হোসেন বলেন, “ডাবল লাইন থাকায় আপ লাইনে ট্রেন চালানো যাবে। অবশ্য উদ্বার কাজের জন্যে চট্টগ্রাম ও সিলেটের রেল চলাচল বিঘ্নিত হচ্ছে।”
বিকেল ৪টার দিকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন এবং সাড়ে ৪টার দিকে চট্রগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন আপ লাইনে চলাচল করেছে।
সহকারী স্টেশন মাস্টার মাইনুল হোসেন জানান, কোথাও কোনো ট্রেন আটকা পড়েনি। তবে রিলিফ ট্রেনের উদ্বার কাজের জন্যে ট্রেন চলাচলে কিছুটা বিঘ্নিত হচ্ছে।
