২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে ৪ রোহিঙ্গা আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 12:14 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

সোমবার সকালে কাতার এয়ারওয়েজের একটি বিমানের সৌদি আরব যাওয়া সময় বিমানবন্দর থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানায়।

আটককৃতরা হলেন, মো. জমির (১৮), আবু বকর সিদ্দিক (২২), মো. তারাফ (৩৫) ও রশিদ আহমেদ (২০)।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, জাল ভিসা ও জাল বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার করে তারা সৌদি যাওয়ার জন্য বিমানবন্দরে এলে তাদের আটক করা হয়।

তাদেরকে বিদেশ যাওয়ার জন্য সহযোগিতার করার জন্য আনোয়ার হোসেন নামে এক দালালকে আটক করা হয়।