গোপালগঞ্জে সংঘর্ষে আহত ২৫
গোপালগঞ্জ সদরে পৌরপার্কিংয়ের ইজারার টাকা তোলা নিয়ে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে শহরতলীর বেদগ্রাম ও ঘোষেরচর গ্রামবাসীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) কাজী মতিয়ার রহমান বলেন, ১৪২০ সালের পহেলা বৈশাখ থেকে এক বছরের জন্য গোপালগঞ্জ পৌর পাকিংয়ের ইজারা নিয়েছেন ফকিরকান্দি গ্রামের মানু শেখ।
তিনি আবার শহরের নতুন বাজার এলাকার টেম্পো স্ট্যান্ডের টাকা আদায়ের দায়িত্ব দিয়েছেন ঘোয়েরচর গ্রামের আলমাস খানকে।
সকালে আলমাস টেম্পো স্ট্যান্ডে টাকা তুলতে গেলে পুরনো ইজারাদার বেদগ্রামের মোশারাফ ইজারা আদায়ে বাধা দেন। এ নিয়ে দুপক্ষের কথাকাটি ও মারপিটের ঘটনা ঘটে।
এ খবর ছড়িয়ে পড়লে দুগ্রামের লোকজন মাইকিং করে ঢাল-সরকিসহ নানা ধরনের দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিসিক ও সড়ক বিভাগ সংলগ্ন দুটি সেতুর কাছে সংঘর্ষে লিপ্ত হয়।
