পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪
রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে একটি নৌকাডুবিতে তিন শিশুসহ চারজন নিখোঁজ রয়েছেন।
রোববার সন্ধ্যা ৬টার দিকে মধ্য পদ্মার একটি চর থেকে ফেরার পথে নৌকাটি ডুবে যায় বলে পুলিশ জানিয়েছে।
চারঘাট থানার ওসি আব্দুর রাজ্জাক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নববর্ষ উপলক্ষে পদ্মার চরে ভ্রমণ শেষে ১৮ থেকে ২০ জন যাত্রী নিয়ে একটি ছোট নৌকা নদীতে ডুবে যায়।
তবে মুক্তি, আশিক, তুরিন নামের তিন শিশু ও রফিকুল ইসলাম নামের এক বৃদ্ধ এখনো নিখোঁজ বলে রাত ১০টার দিকে ওসি জানান।
নিখোঁজদের উদ্ধারে রাজশাহী থেকে ডুবুরী দল গিয়ে অভিযান শুরু করেছে।
স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলমসহ প্রশাসনের কর্মকর্তারা উদ্ধার কাজের তদারকি করেছেন।
